বৃহস্পতিবার ২ এপ্রিল ২০২৬ - ১৪:৫৩
শত্রু স্থল আক্রমণ চালালে একজন সৈনিকও বাঁচবে না: ইরানের সেনাপ্রধান

ইসলামিক রিপাবলিক অব ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো স্থল আক্রমণ শুরু করলে শত্রুপক্ষের সব সৈনিক প্রাণ হারাবে।

হাওজা নিউজ এজেন্সি: সেনাবাহিনীর একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে স্থল, আকাশ প্রতিরক্ষা ও নৌবাহিনীর কমান্ডারদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে জেনারেল হাতামি বলেন, তাঁর বাহিনী শত্রুর যেকোনো দুরভিসন্ধি ও আগ্রাসনের মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যদি শত্রু ইরানের ভূখণ্ডে স্থল আক্রমণ চালায়, তাহলে তাদের একটিও সৈনিক বেঁচে ফিরবে না।”

আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রেই শত্রুর সব ধরনের কুকর্ম মোকাবিলায় ইরানি সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত জানিয়ে তিনি কমান্ডারদের উদ্দেশে বলেন, “শত্রুর গতিবিধি ও উসকানি সর্বোচ্চ সন্দেহপ্রবণতা ও নির্ভুলতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে এবং যথাসময়ে শত্রুর আক্রমণ পদ্ধতির মোকাবিলায় পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

ইসলামি ইরানের কৌশল পুরোপুরি স্বচ্ছ বলে উল্লেখ করে জেনারেল হাতামি বলেন, ইরানের ওপর থেকে যুদ্ধের ছায়া দূর করতে হবে এবং সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত শত্রুদের ছাড় দেব না।”

বক্তৃতার অন্য অংশে জেনারেল হাতামি যুক্তরাষ্ট্রের অপরাধী প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্প) লজ্জাজনক ও মিথ্যা মন্তব্যের প্রতি ইঙ্গিত করেন, যেখানে ট্রাম্প এই যুদ্ধের পর ইরানের মানচিত্র পরিবর্তনের কথা বলেছিলেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের নির্লজ্জ মন্তব্য আমেরিকান-ইহুদিবাদী শত্রুর ইরানের ‘নাম ও অস্তিত্ব’ মুছে ফেলার প্রকৃত অভিপ্রায়কে নিশ্চিত করে। তবে ট্রাম্পের সে স্বপ্ন কখনোই সত্য হবে না।

ইরানের মহান জাতির দৃঢ় সংকল্প ও ইচ্ছাশক্তির কারণে তারা শত্রুর এই কুপরিকল্পনার গভীরতা সম্পর্কে পুরোপুরি সচেতন—এ কথা উল্লেখ করে জেনারেল হাতামি বলেন, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আগ্রাসীদের বিরুদ্ধে পূর্ণশক্তিতে যুদ্ধ চালিয়ে যেতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha